1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই মুহিবুর রহমান অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছাত্তার গেইট নামক স্থান থেকে অপহৃতা কিশোরী (১৩) কে উদ্ধার করেন।

এসময় অপহরণকারী আলমগীর হোসেন (৩২) কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন মৌলভীবাজার সদর উপজেলার স্বল্প জ্যাকান্দি গ্রামের মো. আলীম মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে তার বাড়ি থেকে আলমগীর হোসেন কয়েকজনকে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরী মেয়েটির চাচা তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরন মামলা দায়ের করলে মেয়েটিকে উদ্ধারে পুলিশ মাঠে নামে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, অপহরণের দায়ে গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park