
সিলেট আলাপ ডেস্ক :দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর জাতির উদ্দেশ্যে ভাষণের উপর এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ৪টি প্রতিষ্ঠান যেমন- আইন-শৃঙ্খলার উন্নতি, জনজীবনে সার্বিক স্থিতিশীলতা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠানগুলো সংস্কার অপরিহার্য উল্লেখ করে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ।
অত্র সংগঠন এই চারটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুণ্যভূমি সিলেট সহ কয়েকটি জেলায় গত ৩০ বছর যাবৎ ঘাম ঝরানো কর্মসূচি পালন করে আসছে।
নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার শাসনামলে বিগত ১৫ বছর এসব প্রতিষ্ঠান ছিল সরকারের আজ্ঞাবহ। হাসিনা সরকারের দুর্নীতি বিরুদ্ধে জিরো টরারেন্স নীতি ছিল এক ধরনের ভাওতাবাজি ও লোক দেখানো। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন শক্তি গঠনের খুবই দরকার, এই শক্তির মাধ্যমেই বর্তমান সরকারের নতুন যাত্রা দেখতে চায় দেশবাসী।
নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, তাঁর এই ভাষণের মধ্য দিয়ে দেশের ৯০ ভাগ জনগণের মনের কথা প্রকাশ পেয়েছে। পাশাপাশি বিচার বিভাগের সংস্কার সহ ৪টি প্রতিষ্ঠানের সংস্কারের জন্য দায়িত্ব পাওয়া বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক, আব্দুল মুয়ীদ চৌধুরী ও ইফতেখারুজ্জামনকে অভিনন্দন জানিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ বলেন, জাতীয় এই অভিভাবকদের নেতৃত্বে একটি কাঙ্খিত সংস্কারের কাজ হবে আশাবাদ ব্যক্তি করেন। বিজ্ঞপ্তি
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আমিন
