1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জামায়াত-শিবিরের মিছিলের চেষ্টা, আটক ৮

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রংপুরে অনুমতি ছাড়া হঠাৎ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলেও লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় আটজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে মহানগরীর জুম্মাপাড়া ভাঙ্গা মসজিদের গলি থেকে বিক্ষোভ মিছিলটি বের করার চেষ্টা চালালে বাধার মুখে পড়ে। তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর রংপুর নগরীর ভাঙ্গা জামে মসজিদ ও মসজিদের গলি থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। একই সময়ে সদর জামে মসজিদ থেকে তাদের আরও একটি মিছিল বের হয়ে দুটি মিছিল একসঙ্গে সুপার মার্কেট হয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিল থেকে আটজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কোনো অনুমতি ছাড়া হঠাৎ জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে। তবে শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে পুলিশ। মিছিল থেকে জামায়াত-শিবিরের আটজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সিলেট আলাপ/ নওশীন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park