1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট-দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে আম্বরখানার সরকারি কলোনির সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সিলেট-ভোলাগঞ্জ-সালুটিকর বাস-মিনিবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে ও এ কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি নজির মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুগ্ম-সম্পাদক সাদেক আলী, কোষাধক্ষ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, কমিটির সদস্য জলিল মিয়া, সুলতান আহমদ, শফিকুর রহমান টুটুল, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আবু সালেহ মো. তাহের, মুরাদ খান নাহিদ, তোফায়েল আহমেদ শাওন, সালাউদ্দিন রিমন, আবুল কালাম শাহেদ, জুনাইদ আহমেদ, এ বি মজুমদার রনি, মেহেরাজ ভূইয়া পলাশ, হুসেন খান এমাদ, সাগর আহমেদ, নুরুল আমিন, আব্দুল মুকিত মুকুল, শাহাদাত খান, নুরুল ইসলাম রুহুল, ঝলক আচার্য, সাইফুল ইসলাম কোরেশি, তোফায়েল আহমেদ তুহিন, সেলিম আহমদ, মুহিব উদ্দিন চৌধুরী, সেবুল আহমদ, লাহিন আহমদ ও জমির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- সারা দেশের মতো সিলেট-ভোলাগঞ্জ সড়কেও স্বৈরাচার এবং তাদের দোসরদের দখলবাজি, সিন্ডিকেটের কারণে প্রকৃত পরিবহন মালিকেরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে পারেননি। বঞ্চিত হয়েছেন। ফলে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে এই সড়কের শত শত পরিবহন শ্রমিকদের। তাদের কথা বিবেচনা করে এবং বর্তমানে ব্যবসায়িক পরিবেশ তৈরি হওয়ার ফলে আমরা কয়েকজন ব্যবসায়ী এই সড়কে নতুনভাবে পরিবহন সেবা দেয়া শুরু করেছি, প্রকৃত পরিবহন ব্যবসায়ীদের আমন্ত্রণ রইলো।

তারা আরও বলেন- এর আগেও আম্বরখানা থেকে দয়ারবাজার-ভোলাগঞ্জ-হাদারপার-গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল করতো। কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল সাদা পাথর বাস নামক টুরিস্ট বাস চালু করে সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারেন। তবে এবার তাদের দৌরাত্ম্য না থাকায় এ সড়কে ফের বাস চলাচল আমরা শুরু করেছি। ফলে এবার আমাদের শ্রমিকদের কর্মসংস্থান হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park