1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান সহ ৪ দেশ থেকে আসছে পেঁয়াজ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ভারত পেঁয়াজের রফতানিমূল্য বাড়িয়ে দেয়ায় বিকল্প হিসেবে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি বেড়েছে চট্টগ্রামে। এতে অস্থির পেঁয়াজের বাজারে এখন কিছুটা স্বস্তি। কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। বিকল্প বাজার তৈরি হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও ভোক্তারা।

দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। দেশীয় ফলনের বাইরে ৩০ শতাংশ চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে ১৪০ টাকায়। এই অবস্থায় বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা।

এই চারদেশ থেকে জুলাই ও আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে পাঁচ হাজার মেট্রিক টন। ভারত ও মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park