1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে নির্দোষ ব্যক্তিকে আসামি করায় পদ হারালেন যুবদল নেতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

রিমন আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:- আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী চলছে মামলার হিড়িক। এতে দোষীরা যেমন আসামি হচ্ছেন তেমনি অনেকে ব্যক্তি আক্রোশের কারণে ফেঁসে যাচ্ছেন হয়রানিমূলক মামলায়। এমন একটি অভিযোগে এবার দলীয় পদ হারালেন সিলেটের এক যুবদল নেতা। কেন তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে বেঁধে দেওয়া হয়েছে ৭ দিনের সময়।

 

জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার করা হয়।

 

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে চলমান দায়েরকৃত মামলায় নির্দোষ ব্যক্তিকে আসামি করা সংক্রান্ত ঘটনায় সরাসরি জড়িত থাকায় দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান ও একই সঙ্গে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

 

আদেশে আরও বলা হয়, ‘কেন আপনাকে সংগঠন (যুবদল) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে আগামী সাত দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী সিলেট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত থেকে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো।’

 

বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘ঢালাওভাবে নিরপরাধ মানুষকে যেসব মামলায় জড়ানো হয়েছে, সেগুলো আমরা খোঁজখবর নিচ্ছি। সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত হয়ে এসব করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আর নিরপরাধ মানুষ কোনও ধরনের মামলা-হয়রানির শিকার হলে আমাদের অবগত করার অনুরোধ করছি। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park