1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চার সাংবাদিক হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাব, ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীসহ অন্য সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মানববন্ধনে ফটো সাংবাদিক শামিম আহমেদ বলেন, ‘মিরপুর ১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি। বরং ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে।’

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, ‘আমরা সাংবাদিকরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের চারজন ভাইকে হারালাম। বহু ভাই-বোন আহত। রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।’

তিনি আরো বলেন, ‘আমরা ক্ষত বয়ে বেড়াচ্ছি, ট্রমার মধ্যে আমরা প্রত্যেক গণমাধ্যমকর্মী। আমরা প্রতিটি মুহূর্তে আতংকে আছি। এটা কবে কাটবে?’

মানববন্ধনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক দিপন দেওয়ান বলেন, ‘সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে।

বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানান গণমাধ্যমকর্মীরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park