1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি-জামায়াতের: সাদ্দাম

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি-জামায়াতের বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আজকে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি-জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব-সহিংসতা চালিয়েছে। বিএনপি ছাত্রদল ছাত্রশিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর পুরোপুরি দায়ভার বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্রশিবিরকে গ্রহণ করতে হবে।

‘বাঙ্গালির চিরতম শোকের মাস আগস্ট’ উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মোমবাতি জ্বালিয়ে মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটির নেতাকর্মীরা।

কর্মসূচি সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাদ্দাম বলেন, শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন-যাপন ক্রমান্বয়ে ফিরে আসছে।

ছাত্রলীগ সভাপতি বলেন, কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগ যৌক্তিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ, মিছিল করেছে। পলিসি অ্যাডভোকেসি। আমরা দায়িত্বশীল শান্তিপূর্ণ আচরণ করেছি। যে কোনো মূল্যে সংঘাতের ঘটনা যেন না ঘটে, শিক্ষার্থীদের নিরাপত্তা-অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিতের কথা বলেছে ছাত্রলীগ। আমরা সবসময় বলেছি, এ আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিকভাবে আদালতের মাধ্যমে আইনগত সমাধানের পক্ষে।

তিনি বলেন, একই সঙ্গে আগস্ট মাসকে কেন্দ্র করে শোক থেকে শক্তি সঞ্চয় করে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে যেন লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি। এই বাংলাদেশে যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, রাজাকার-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে। আমাদের শোককে শক্তিতে রূপান্তর করে স্বাধীনতাবিরোধী মুক্তিযুদ্ধবিরোধীদের মূলোৎপাটন আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, পিতাকে হারানোর পরও অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর পথে ফিরিয়ে এনেছিল মুজিব সৈনিকেরা। আজকে বাংলাদেশের ভাগ্যাকাশে যে সাম্প্রদায়িক অপশক্তির অপছায়া কালো ঘূর্ণিমা সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে নিশ্চয়ই মুজিব আদর্শের সৈনিকদের প্রগতিশীলতার আলোয় এ অন্ধকার বিলীন হয়ে যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park