1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ডিবিপ্রধানকে সোহেল তাজের ৩ প্রশ্ন, সাক্ষাৎ হয়নি সমন্বয়কদের সঙ্গে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবি কার্যালয় থেকে সন্ধ্যায় বের হয়ে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসেবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবিতে এসেছি।

দেশের ওপর সবার হক আছে, এ জন্য এসেছি। ছাত্রছাত্রীদের বুকে যেন আর একটা গুলিও না করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ, প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে।
ছয়জন সমন্বয়ক যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেহেতু সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে বলে তাজকে জানিয়েছেন ডিবিপ্রধান।
হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে পারেননি তাজ। তিনি জানান, তাকে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমাকে তাদের সঙ্গে দেখা করতে হবে।

সোহেল তাজ জানান, তিনি ডিবিপ্রধান হারুন অর রশীদকে তিনটি প্রশ্ন করেছিলেন। তাজ বলেন, ‘আমার প্রথম প্রশ্ন ছিল, এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে আমার কোনো দাবি নেই।

কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে, তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। ডিবিপ্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, এই ছয় সমন্বয়কারী যেহেতু তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেই কারণে তাঁদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।’
সোহেল তাজ আরো বলেন, “এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম, ‘আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা কি আপনাদের জানিয়েছিল, অনুরোধ করেছিল?’ আমাকে তখন তিনি বলেছেন, না। ওনারা বুঝতে পেরেছেন মনিটর (নজরদারি) করে।

যেহেতু নিরাপদ হেফাজতে আছে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুত্তরে আমাকে জানানো হয়, দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে।”
সোহেল তাজ বলেন, ‘আমার তৃতীয় প্রশ্ন ছিল, সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে? জবাবে ডিবিপ্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাঁকে নির্দেশনা দেবেন, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিয়াস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park