
নিউজ ডেস্ক: আজ ১০ মহররম। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।
আশুরা কারবালার হৃদয়বিদারক স্মৃতিময় দিন। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম বিশ্বে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মাধ্যমে পালিত হবে পবিত্র আশুরা।
দিনটি উপলক্ষে হযরত শাহপরান (রহ:) লতিফিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে ক্বেরাত হাম নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহিদ হন। মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করে প্রতি হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শোকাবহ দিনটি পালন করে থাকে।
আশুরা উপলক্ষে শাহপরান (রহ:) লতিফিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক হযরত মাও: শামসুল ইসলাম ভাদেশ্বরী হুজুর বলেন, “পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক, এ প্রত্যাশা করি।
আশুরা উপলক্ষে বৃহস্পতিবার ( ১৭ জুলাই) শাহপরান (রহ:) লতিফিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে দুপুর দেড়টায় মাদ্রাসার পাঙ্গনে “আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
গুফরান হোসেন নজির ও বাদশা আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহাপরান মাজারের খাদেম সৈয়দ রায়হান আহমদ, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক পিন্সিপাল হাবিবুর রহমান, সৈয়দ বহলুল আহমদ বহলুল, আমিরুল চৌধুরী, দুবাই প্রবাসী নিজামুল ইসলাম, হযরত মাও: আবুল কামাল কামালী, হযরত মাও: আব্দুল খালিক সিকদার, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মনসুর আহমদ, অত্র মাদ্রাসার সদস্য সামিউর রহমান প্রমুখ।