1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাজ্যের উদ্দেশে সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান চিফ অব দ্য এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের আমন্ত্রণে ১৬-২৩ জুলাই যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে বিমানবাহিনী প্রধান রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার অ্যান্ড স্পেস চিফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন।

কনফারেন্সে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অপারেশন কৌশল, প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়াও বিমানবাহিনী প্রধান আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর অন্যতম একটি বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২৪’-এ যোগদান করবেন। সবশেষে বিমানবাহিনী প্রধান লন্ডনের ফার্নবরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শো’ উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন লন্ডনে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স-এর শতবর্ষীয় সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park