
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মেজরটিলার মোহাম্মদপুরে এক শিবির কর্মীর উপর যুবলীগের হামলা। হামলায় আহত শিবির কর্মী নাম আব্দুল্লাহ আল ফয়ছল। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার (২ জুলাই) বিকালে সিলেট নগরীর মেজরটিলার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানাযায়, আব্দুল্লাহ আল ফয়ছল বহুদিন যাবৎ ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কথা বলে যাচ্ছেন। এতে আওয়ামীলীগ নেতাকর্মীরা মনে করছে তার এসব মনগড়া মতবাদ বা কথা ইসলামের ক্ষতি সাধন করছে। আওয়ামীলীগ নেতাকর্মীদের ধারনা এসব কথাবার্তা জামাত শিবিরের নীতির মধ্য পড়ে, যা ইসলামের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মানুষ বিভ্রান্তি বোধ করছে। এজন্য আমরা তাকে প্রতিহত করতে এসেছি।
এ বিষয়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীয কর্মী ফজলে রাব্বি সাঈদ ও শোয়েবের মাধ্যমে জানতে পেরেছেন শিবির কর্মী আব্দুল্লাহ আল ফয়ছল একটি বাসায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সময় যুবলীগের নেতাকর্মীরা তার দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিবাদ করেছেন। তবে তারা সেখানে পৌছার পূর্বে শিবির কর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে তালামীযকর্মী ফজলে রাব্বি সাঈদ ও শোয়েব জিজ্ঞেস করা হলে কোন মন্তব্য করতে রাজি হন তারা।