1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সীমিত সংখ্যা ছাড়া এখন আর কোটার প্রয়োজন নেই: ছাত্রদল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, অতি সীমিত সংখ্যা কোটা ছাড়া এখন আর বাংলাদেশে কোনো কোটার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠনের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনেও আমরা সমর্থন দিচ্ছি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের বিষয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে মহাসচিব এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

‘ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের অফিশিয়াল বক্তব্য। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে এই আন্দোলনের সাথে ছাত্র দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি, এই আন্দোলন ছাত্র লীগ ও যুব লীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে এই আন্দোলন সফল হবে।’

কোটা বাতিল নয়, কোটা সংস্কারের দাবি তুলে ধরে নাছির বলেন, ২০১৮ সালে যখন কোটা মুভমেন্ট হয়েছিলো তখন ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং তাদেরকে সমর্থন দিয়েছিলাম। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৮ সালে যে আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনটি ছিলো কোটা সংস্কার আন্দোলন। এর নামই ছিলো কোটা সংস্কার আন্দোলন। কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছে একটা প্রশাসনিক সিদ্ধান্তের বলে। তখন যারা আন্দোলন করেছে তারা কিন্তু কেউ কোটা বাতিল চায়নি। সবাই চেয়েছে কোটা সংস্কার।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কোটাবিরোধী আন্দোলনে যারা রয়েছেন তাদেরকে আমরা সাদুবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি বলতে চাই, গুম-খুনের সংস্কৃতি গড়ে তোলা এই ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আপনারাদেরকে সোচ্চার হতে হবে। ঢাকা কলেজের যেসকল নেতৃবন্দ কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের কলেজের সহপাঠি আতিকুর রহমান রাসেলকে ‍গুম করা হয়েছে, তার সন্ধানে আপনারাও দাবি জানাবেন সেটা আমরা প্রত্যাশা করি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শাখার সহসভাপতি আতিকুর রহমান রাসেলের গুম হওয়ার বিষয়টি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। গত ১ জুলাই আজিমপুর এলাকা থেকে রাসেলকে সাদা পোশাকধারী সদস্যরা তুলে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিরুদ্দেশ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park