1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ২৮ লাখ টাকার মাদকদ্রব্য সহ, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

রিমন আহমদ : সিলেটের গোলাপগঞ্জে আনুমানিক সাড়ে ২৮ লাখ টাকার মাদকদ্রব্য, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার।
গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা থানার বলদি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ (৪৫), কোতয়ালী মডেল থানার কুমারপাড়া গ্রামের মৃত ইয়াছির মিয়ার ছেলে আম্বিয়া টিপু (৪০) ও বলদি গ্রামের ফজর আলী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ জুলাই আনুমানিক রাত ১২টার দিকে একটি প্রাইভেট কারে বিদেশগামী যাত্রী সেজে সিলেট থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছিলো দুই আসামি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে এলোপাতাড়ি গাড়ি চালাতে থাকে আসামিরা। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় উপজেলার পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি পূর্বপাড়া নামকস্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে ও তাদের তথ্যের ভিত্তিতে আরও ১জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২’শ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২ হাজার টাকা, একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ২৮ লাখ ৩৫ হাজার টাকা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park