1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

গিনেস বুকে নাম লেখালেন ঢাবি’র শাহরিয়ার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ‘দি মোষ্ট ফুটবল (সকার) টো ট্যাপস ইন ওয়ান মিনিট’ শাখায় রেকর্ডটি ছিল চট্রগ্রামের আয়মান মোহম্মদের। এবার সে রেকর্ড নিজের করে নিলেন অংকন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের ওয়েব সাইটে ইতিমধ্যে অংকনের তথ্য হালনাগাদ করেছে। গত সোমবার দুপুরে অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন।

শাহরিয়ার অংকন বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে পারায় আমি খুব খুশি। অনেক আগে রেকর্ড গড়লেও গতকাল সার্টিফিকেট হাতে পেয়েছি। রেকর্ড ভাঙার জন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়।

অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিম তার বাবা। অংকনকে নলছিটিবাসী ও তার সহপাঠীরা ফোনে ও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park