1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি নিহত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রিমন আহমদ সিলেট: স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালিকা নিয়ে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না সাংবাদিক সবুর আহমদের। সবুর দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সোমবার সকালে সিলেট শহরের চৌকিদেখী থেকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর ঘুরতে যান সবুর আহমদ। ঘোরাঘুরি শেষ করে সিলেট শহরে ফেরার পথে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় ট্রাকের সাথে তার প্রাইভেট কারের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত অবস্থায় আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রাহেনা বেগম ওরফে ফারিয়া (২২), শ্বশুর আব্দুল মতিন, শাশুড়ি জেসমিন বেগম ও শ্যালিকা ইকরাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সবুর আহমদ ও তার স্ত্রী রায়না বেগম ওরফে ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

সবুর জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে ও তার স্ত্রী রায়না বেগম ফারিয়া সিলেট শহরের চৌকিদেখী এলাকার বাসিন্দা।

সিলেট ওসমানী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্লোটো চক্রবর্তী জানান, সোমবার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুইজনকে মৃত পাওয়া যায় অপর দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park