1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পানি বন্দী মানুষের মাঝে তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

রিমন আহমদ: সিলেটে আকষ্মিক বন্যায় আক্রান্ত গোলাপগঞ্জের মানুষ। কয়েকদিন থেকে পানি বন্দী হয়ে ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্যাভাবে ভোগছেন পানি বন্দী বন্যার্তরা। বাড়ি-ঘরে পানি উঠায় বিপাকে পড়েছেন পানি বন্দী মানুষ। এমন অবস্থায় পানি বন্দী মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক এর সদস্যরা।

রবিবার (৩০জুন) সিলেটের পানি বন্দী মানুষদের মধ্যে তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামে তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক এর চেয়ারম্যান তুহিন আহমদ চৌধুরীর নির্দেশে চাল, ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, আলু, বানভাসি মানুষের কাছে পৌঁছে দেন এই সংগঠনের সদস্যরা।

 

তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক এর চেয়ারম্যান তুহিন আহমদ চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত। আমরা বাংলাদেশের অসহায় মানুষের কথা চিন্তা করে এই ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বন্যা ও করোনা মহামারীর সময়ও ভয়াবহ বন্যা ২০২২শের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য খাতে, মসজিদ মাদ্রাসার উন্নয়নমুলক কাজে,অসহায় রোগীদের নগদ অর্থ সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করে আসছি। সেই ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার আহবান থাকবে সরকারের পাশাপাশি আমাদের মতো যতো সংগঠন আছেন তারা সহ সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন ইনক সব সময় মানুষের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পাব্লিসিটি এন্ড ইভেন্ট সেক্রেটারী শাহেল আহমদ, এক্সিকিউটিভ মেম্বার মাইনুল ইসলাম রিমন এবং এক্সিকিউটিভ মেম্বার মুনতাজির আজিজ চৌধুরী মিম এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, কারী মো: আবু তাহের, এইচ এম আব্দুল মুহিত, এ আর রিফাত প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park