1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা!

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :লক্ষ্মীপুরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালালেন প্রেমিকা। গুরুতর আহত অবস্থায় প্রেমিক তাওহিদুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। গুরুতর আহত তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলামের সাথে ওই এলাকার এক গৃহবধুর প্রেমের সর্ম্পক চলে আসছে। প্রায় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন।

শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুইজনই সিএনজি অটোরিকশা করে রায়পুরের আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তাওহিদুল ইসলামের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল ইসলামের। এঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের ভিতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে এখনো ওই যুবকের জ্ঞান ফিরেনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে এখনো তিনি শংকামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরন হয়েছে। ২৪ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছেনা। তার এখনো জ্ঞান ফিরেনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park