1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঈদের ৫ম দিনে অচিনপুরী ফান্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

মুফিজুর রহমান নাহিদ: টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট জেলার প্রায় ১৩ টি উপজেলাই প্লাবিত হয়েছে বন্যার পানিতে।

সিলেটের কানাইঘাট উপজেলার সব কয়টি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।

বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে সিলেটের সকল শ্রেণির মানুষ।
মেঘালয় পাহাড়ের অতি নিকট হওয়ায় এই এলাকাগুলো সবার আগে প্লাবিত হয়। এসব এলাকা ছাড়াও উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এবার ঈদ আনন্দ করতে পারেননি।

 

এমতাবস্থায় সীমান্তবর্তী এই জনপদের বাসিন্দাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা নির্বাহী অফিসার, ডিসিসহ বিভিন্ন সমাজসেবী সংগঠন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

 

 

একইসাথে পানি বন্দি মানুষের পাশে রয়েছে অচীনপুরী ফাউন্ডেশনে। সমাজসেবী এ সংগঠনের পক্ষে ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো.আলী আকবর চৌধুরী কোহিনূর গতকাল ঈদের ৫ম দিনে ও ত্রাণ নিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত আশ্রয় কেন্দ্র ও রাজাগঞ্জ গ্রামে বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কাছাছ চৌধুরী, খায়ের উদ্দিন, সাফওয়ান,শাহিন, দুদু মিয়া মাসুদ,ফয়ছল,ও কাফেলা অচিনপুরী টিমের সদস্যরা প্রমুখ।

 

 

মো. আলী আকবর চৌধুরী কোহিনূর জানান, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি তার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান।

 

 

পাশাপাশি অচিনপুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ত্রাণ দিয়ে সহযোগিতা করায় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তিনি আশা করেন আগামীতে ও সুখে দুঃখে ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এভাবে অসহায়দের পাশে থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park