1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অতিরিক্ত খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বহু মানুষ। এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বুধবার (১৯ জুন) প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত খাবার খেয়ে ১২০০ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ৫০০ জন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, শুধু পেশোয়ারে ২৪ ঘণ্টায় পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার ও মাংস খেয়েছেন।

আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া ও পেটের ব্যথা নিয়ে আসেন।

একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জনেরও বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে। এ ছাড়া লাহোরের সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম এবং মেয়ো হাসপাতালের প্রতিটিতে ১০০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন।

নাগরিকদের পরিমিতভাবে অতিরিক্ত খাওয়া ও মাংস ভোগ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park