1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পবিত্র ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি আরব

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে সৌদি আরব। চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল দেশটি। এর ফলে ওমরাহর জন্য মুসল্লিরা এখনই আবেদন করতে পারবেন এবং ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন। বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত ‍দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে ওমরাহ পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে শুরু করতে পারবেন।

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণ করা আরও সহজ হয়ে গিয়েছে। এর মাধ্যমে মুসল্লিরা তাদের পছন্দ অনুযায়ী আবাসন এবং প্রয়োজনীয় পরিষেবাগুলো সহজেই লাভ করতে পারবেন। এ ছাড়া যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারবেন তারা।

একইসঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেন সহজেই পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন, সেই সুযোগও রয়েছে অ্যাপটিতে। আর ভ্রমণকারীদের সাবলীলভাবে চলাফেরা করার জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park