1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শার্শার জামতলায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আল-আমিন (২৪) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

 

বুধবার(১৯ জুন) বিকাল ৪ টার দিকে নাভারণ – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ভ্যানচালক আল-আমিন শার্শার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

 

স্বানীয়দের বরাতে পুলিশ জানান, আল-আমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্য জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আলআমিন মারা যান।

 

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park