1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে সিলেটে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন মওদুদীবাদী জামায়াত-শিবিরকে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মাছুম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি হোসাইন সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আর সুহাগ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক তানিম রহমান, রহমান তালুকদার, রাহিয়ান আহমেদ, তাহিদ আহমদ, মাহিন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে জামায়াত-শিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে। দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park