
সিলেট আলাপ ডেস্ক :ঈদের আনন্দ ভাগাভাগিতে শামিল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী হলেও ঈদ উদ্যাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন তিনি। তাই তো ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধতায় ভরিয়ে দিলেন এই অভিনেত্রী।
সোমবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে এক আদুরে মুহূর্তের দৃষ্টান্ত উপস্থাপন করেন অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
