1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানীনগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরে গিয়ে নিখোঁজ হলেও সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার(৪৭)। তিনি সাদিপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। অজিত সরকারের ব্যবহিত ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকাসহ তিনি এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাদিপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশচিত করে বলেন, অজিত সরকারের ছাতা ও নৌকার বৈঠা হাওরে পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park