1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চিনি ছিনতাইয়ে ছাত্রলীগ, হাতেনাতে আটক ৫ কর্মী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

নিউজ ডেস্ক : সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন- রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপরে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, চিনি ছিনতাইকালে তাদেরকে আটক করেছে আমাদের টহল পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। কাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এরআগে গত ৮ জুন বিয়ানীবাজারে যথাযথ প্রক্রিয়ায় সরকারিভাবে নিলামে কেনা বিপুল পরিমাণ চিনি গোদামে নিয়ে আসার পথে বিয়ানীবাজার থেকে লুট করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। এই ঘটনায়ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উঠে আসে। ইতিমধ্যে এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলাস হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park