1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নিউজ ডেস্ক: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অধ্যায়নরত ২০২৪ সালের এইচ,এস, সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২ ঘটিকার সময় কলেজের হল রুমে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল মুহিত এর সঞ্চালনায় অত্র কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা: নাছিমা আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জহির আহমদ, গোয়াইনঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট,গাইনী, স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডা: সাবিনা আক্তার, গভর্নিং বডির সদস্য তারেক জলিল মাস্টার, গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যাল প্রতিনিধি খোরশেদ আলম রিপন, গভর্নিং বডির আব্দুল করিম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবু সুফিয়ান, সহ কলেজের প্রভাষক প্রভাষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথি এইচ,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এইচ,এস,সি পরীক্ষা সম্পূর্ণ করে বিভিন্ন স্ব-নামধন্য বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা আসবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে তিনি আর বলেন, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হতে হবে। অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, অত্র কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী শানাজ সুলতানা খাঁন মৌ, ছায়রা বেগম।

অনুষ্ঠানে শেষ বিশেষ মুনাজাত পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল মুহিত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park