1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:- ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৪ ঘটিকায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজ গভনিং বডির সভাপতি জহির আহমদ এর সভাপতিত্বে, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্তী চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবু সুফিয়ান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা: নাছিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট,গাইনী, স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডা: সাবিনা আক্তার, অত্র কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, অত্র কলেজ এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল মুহিত, গভর্নিং বডির সদস্য তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর ইউপির সাবেক সদস্য সৈয়দ সাঈদ উদ্দিন, গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যাল প্রতিনিধি খোরশেদ আলম রিপন, গভর্নিং বডির সদস্য আব্দুল করিম সহ কলেজের প্রভাষক প্রভাষিকা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা: নাছিমা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাদেশ্ব মহিলা ডিগ্রি কলেজ গোলাপগঞ্জের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু লেখাপড়া নয়, খেলাধুলাসহ অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ নৈপূণ্য রয়েছে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জনগণের সেবায় আত্ম নিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ছাত্রী নাদিয়া আক্তার।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park