1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের গাছবাড়ির আলোচিত সিএনজিচালক আলমগীর হত্যার আসামি ঢাকায় গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত সিএনজি চালক আলমগীর হোসেন হত্যা মামলার মূল আসামি মাহবুবুর রহমানকে ইয়াবাসহ ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

পুলিশ জানায়, কানাইঘাটের গাছবাড়ী তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর পুত্র সিএনজি চালক আলমগীর হোসেনের নির্মম হত্যাকাণ্ডের মূল আসামি কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩১) এর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ছিনতাই, মাদক, পর্ণগ্রাফীসহ নানা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার দায়ে থানায় ১১টি মামলা রয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আলমগীর হোসেন হত্যাকাণ্ডের সাথে মাহবুবুর রহমান জড়িত রয়েছে। সে ঘটনার পর থেকে পলাতক ছিল এবং থানা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযানও চালায়। পলাতক থাকা অবস্থায় গত ৪ জুন মাহবুবুর রহমান ঢাকায় র‌্যাবের হাতে ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলমগীর হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালতের মাধ্যমে থানা পুলিশের হেফাজতে আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park