1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের মানিক পীরের টিলায় ছুরিকাঘাতে তরুণ খুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নিউজ ডেস্ক  : সিলেট নগরের নয়াসড়ক এলাকায় হযরত মানিকপীর (রহ.) কবরস্থান এলাকায় ছুরিকাঘাতে আবুল হাসান সাবিল নামে এক তরুণ খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। তিনি নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করতো। ঘটনাস্থল থেকে পাঠাও কুরিয়ার কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, পিপিএম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহার প্রতিবেদন তৈরি করে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নিহত যুবক পাঠাও কুরিয়ারের কাজ করে। ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park