1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে ইউপি সদস্য জয়নাল হত্যাকান্ডের পলাতক আসামী সহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

মুফিজুর রহমান নাহিদ:- কানাইঘাটে ইউপি সদস্য জয়নাল হত্যাকান্ডের পলাতক আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো : হারাতৈল (মাঝবড়াই) গ্রামের মৃত তজম্মুল আলী উরফে তজাই মিয়ার পুত্র খলিলুর রহমান খলিল, সোনাতুলারকান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সিহাব উদ্দিন ও পাত্রমাটি গ্রামের নুরুল ইসলামের পুত্র রাসেল আহমদ।

 

জানা যায়, বৃহস্পতিবার রাতে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে সিলেট শহরে অভিযান চালিয়ে বড়চতুল ইউনিয়নের হারাতৈল মাঝবড়াই গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী খলিলকে গ্রেফতার করা হয়।

 

একই দিন কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিহাব উদ্দিন ও রাসেল আহমদকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা বলেন, শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park