1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা,ফাঁসির দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

মোঃ মাসুদ রানা সোহাগ,(সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী তমা আক্তার নৃশংস ও ঘৃণিত ভাবে হত্যাকারি লিটনের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। পুলিশ ওই ধর্ষককে মঙ্গলবার সকালে আটক করেছে। তার নাম লিটন আহমদ (২০), সে সুনামগঞ্জ সদর উপজেলার বল্লবপুর গ্রামের খলিল আহমেদ কলেজ ছাত্রীর নাম তমা আক্তার (১৬) দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যুৎ ছিল না পান্ডারগাঁও গ্রামে। ফরিদ আহমদের স্ত্রীও তখন বাড়ীতে ছিলেন না। ফরিদ আহমদ ও তার ছোট ছেলে বাজারে ছিলেন। এই সুযোগে লিটন বাড়ীতে ঢুকে তমাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের সামনে শিক্ষক ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

এসময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষকবৃন্দ ও প্রাক্তন- বর্তমান শিক্ষার্থীরা তাদের দাবি কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা,ফাঁসির এই দাবিতে মানববন্ধনে কলেজছাত্রী তমা’র শিক্ষকবৃন্দ ও প্রাক্তন- বর্তমান শিক্ষার্থীরা এসময় বলেন, আমরা দ্রুত তমা হত্যার বিচারে ফাঁসি চাই। হত্যাকারীরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে আমরা খুনি লিটনের ফাঁসি চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park