1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেতা হিল্লোল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শোবিজ অঙ্গনে একসময়ে আলোচিত জুটি ছিলেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। সে সময়ই তাদের মধ্যে পরিণয় এবং সেখান থেকে বিয়ে। তবে সে বিয়ে বেশিদিন টেকেনি এই আলোচিত দম্পতির।

বিয়ের পরই নানা কারণে দূরত্বের সৃষ্টি হয় এই দম্পতির মাঝে। একটা সময় ভাঙনে গড়ায় তাদের সংসার। একমাত্র সন্তান ওয়ারিশাকে নিয়ে আলাদা হয়ে যান তিন্নি।

বছরখানেক পরেই ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সম্পর্কে জড়ান হিল্লোল। এক পর্যায়ে তার গলাতেই মালা দেন। বর্তমানে নওশীনের সঙ্গেই অভিনেতার সুখের সংসার। দুজনেই থাকছেন নিউইয়র্কে। তাদের সংসারে রয়েছে একটি সন্তান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্ক এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল।

যেখানে হিল্লোল জানিয়েছেন, অভিনয় ছেড়ে কেন ফুড ভ্লগিং বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার কাছে টেকনোলজিটা ২০১১-১২ থেকে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করে। তখন থেকেই অনুভব করলাম যে এটার এক ধরনের ভবিষ্যৎ সামনে আছে। এটা নিয়ে কাজও শুরু করি। মাথার মধ্যে ছিল আমার একটি ডিজিটাল পরিচয় তৈরি করা দরকার। যে পরিচয়টা মানুষের কাছে পরবর্তী ৩০ বছর বাঁচিয়ে রাখবে। খাবার ও পণ্যের বিষয়টা আমার আগ্রহ ছিল। সেটা থেকেই শুরু করা। পারিবারিকভাবেই আমরা ভোজনরসিক মানুষ, সে কারণে খাদ্য বিষয়টাই আমার ভালো লাগে। তবে ফুড ভ্লগিংয়ে উত্থান-পতনও আছে। এটাকে ক্যারিয়ার হিসেবে রাখা ঠিক হবে না। কাজের বাইরে বাড়তি কাজ হিসেবে রাখা উচিত হবে।’

সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে এখনও যোগাযোগ হয় কিনা, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই অভিনেতা। হিল্লোল জানালেন, ‘৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেয়া হয়, যখন কানাডাতে যাই।’

তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি-না, এমন প্রশ্নে হিল্লোলের ভাষ্য, ‘ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকে হতে পারে। ওরও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park