1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন ৮মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরের সানরাইজ পার্টি সেন্টার সংলগ্ন (সাকের সাদেক লাইফস্টাইল) মাঠে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ঘোড়া প্রতীকের উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সাকের উদ্দিন সাদেক ও বাদেপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

এসময় তিনি বলেন, গোলাপগঞ্জের উন্নয়নের গতানুগতিক ধারা পরিবর্তন করে আধুনিক মানসম্মত কার্যক্রমের মাধ্যমে গোলাপগঞ্জবাসীর সেবা করতে চাই।আজকের এই উপস্থিতি প্রমাণ করে গোলাপগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমি বিগত দিনে গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হেটেছি। আপনাদের ভাই হিসেবে পরিবারের একজন সন্তান হিসেবে, প্রতিবেশি হিসেবে আপনাদের সুখে দু:খে আমার সাধ্যমত আপনাদের সাথে থাকবো। এ ওয়াদাটুকু আজকে করে গেলাম।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হই বা না হই একজন সমাজকর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবো।
জাবেদ বলেন, আমি উন্নয়নের প্রতিশ্রুতি দিব না, বাস্তবের উন্নয়ন দেখিয়ে দিব এই তরুণ যুবসমাজ কি পারে। আমি বিশ্বাস করি, এখানে যারা উপস্থিত আছেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই নির্বাচন তাদের। এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন গোলাপগঞ্জের প্রতিটি নাগরিকের নির্বাচন। তিনি ৮মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে গোলাপগঞ্জ বাসীর সেবা করার সুযোগ দিতে সবার কাছে অনুরোধ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার মানুষ মিছিল- স্লোগান নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে সমবত হোন।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park