1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশি আ.ট.ক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মালয়েশিয়ার পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি মহিলা। বাকি ৩ জন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিক। আটককৃতদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পদমর্যাদার ১৭ জন অভিবাসন কর্মকর্তার একটি বাহিনী অভিযান চালায়।

এ সময় ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করার পর তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং তারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল এমন ৪৯ জনকে আটক করা হয়। আটককৃতদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, তাদের পাসপোর্টের অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের ব্যাপারে মোটেও আপস করা হবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অভিবাসন বিভাগ। সম্পাদনা: কামরুজ্জামান

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শামিমা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park