
হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের বানিয়াচং উপজেলা যুবদলের অহ্বায়ক সালাউদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।
পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাশ তালুকদার বাংলানিউজকে জানান, চলতি বছরের জানুয়ারিতে দায়ের করা একটি পুলিশ অ্যাসল্ট মামলায় সালাউদ্দিন ফারুকের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি এতদিন পালিয়েছিলেন।
সিলেট আলাপ/ তামান্না