1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খোকনের দায়িত্ব গ্রহণ নিয়ে আইনজীবী ফোরামের জরুরি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বারের সভাপতির দায়িত্ব গ্রহণ এবং বিএনপি’র জ্যেষ্ঠ আইনজীবীদের বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক জরুরি সভা করেছে। শনিবার গুলশানস্থ বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে ফোরামের এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট নিতাই রায় চৌধুরী, ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মাহবুবুর রহমান খান, এডভোকেট মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় অংশ নেয়া এক নেতা বলেন, প্রাথমিকভাবে বিএনপি’র আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে অনুরোধ জানানোর বিষয়ে সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত হন।

সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ বলেন, তিনি (ব্যারিস্টার খোকন) দলের সমর্থন নিয়ে সভাপতি পদে নির্বাচন করেছেন। দল ও ফোরামের বারণ সত্ত্বেও দায়িত্ব নিয়েছেন। তথাকথিত কিংস পার্টির লোকজনদের সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছেন। যে কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে অবহিত করে অনুরোধ জানানো হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন নির্বাচনে বিজয়ী বিএনপি-জামায়াতের সমর্থনে গঠিত নীল প্যানেলের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। ওইদিন দায়িত্ব গ্রহণের আগে দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সমমনা আইনজীবীদের সমর্থন পেতে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। তবে, এ সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ পর্যায়ের আইনজীবীদের কেউ উপস্থিত ছিলেন না।

সভায় ব্যারিস্টার খোকন শীর্ষ আইনজীবীদের ইঙ্গিত করে তাদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন ফোরামের কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করার চেষ্টা করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park