1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুকুরে বড় হচ্ছে ইলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে বঙ্গোপসাগর সংলগ্ন একটি পুকুরে বড় হচ্ছে ইলিশ। চার মাস আগে ওই পুকুরে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করানো হয়।

এ সময় ঢুকে যায় রেণু। সেই রেণু এখন রূপ নিয়েছে ইলিশে।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

মেসার্স আরবান ফার্মস এর মালিকানাধীন ৫০ হাজার বর্গফুট আয়তনের পুকুরটিতে ৪০-৮০ গ্রাম ওজনের জাটকা ইলিশ পেয়ে চট্টগ্রাম জেলা মৎস্য অফিসকে অবহিত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ পুকুর পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন।

আরবান ফার্মস এর কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এখানকার ১৩টি পুকুরে জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকতো। বিভিন্ন প্রজাতির মাছ বড় হতো। কিন্তু এবারই প্রথম ইলিশ বাড়তে দেখলাম। যখন ইলিশ শিকার ও ডিম সংগ্রহে নিষেধাজ্ঞা ছিল, ওই সময় সাগরের পানি ঢোকানো হয়। অন্যান্য ডিমের সাথে ইলিশের ডিমও ঢুকে যায়। তিন মাস পর পুকুরে জাল ফেলে দেখা যায়, ৩-৪ ইঞ্চি বড় হয়েছে জাটকা ইলিশ।

মাছ চাষিরা জানান, চৈত্র-বৈশাখে পুকুরে পানি ঢোকালে আরও বড় হবে ইলিশের আকার। তিন মাস পর একেকটি মাছের ওজন হবে সাড়ে ৩শ-৪শ গ্রাম। আরও বড় পুকুরে রাখলে ১ কেজি থেকেও বেশি ওজন বাড়তে পারে।

তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, আবদ্ধ মিঠা পানিতে বড় হওয়ায় এসব ইলিশের গুণাগুণ কমে গেছে। স্বাদও তেমন নেই। সেখানকার পুকুরগুলো যেহেতু জোয়ারের পানিতে প্লাবিত হয়, সেহেতু জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে ঢুকে পড়ে এবং কিছু কিছু ইলিশ পরবর্তীতে পুকুরে আটকা পড়তে পারে। এসব ইলিশ দীর্ঘদিন ধরে মিঠা পানিতে আটকা থাকার কারণে দেখতে ইলিশের মতো হলেও গুণাগুণ হারিয়ে ফেলে।

পুকুরের তত্ত্বাবধায়ক আবু তৈয়ব জানান, আরবান ফার্মস এর ছোট-বড় সবগুলো পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পাশাপাশি সামুদ্রিক কোরাল, চিংড়িও চাষ করা হয়। এবারই প্রথম ইলিশ চাষ হচ্ছে। পুকুরে জাল ফেলে জাটকা ইলিশ পাওয়া গেছে। এগুলো আরও বড় করতে পরিচর্যা চলছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, জোয়ারের পানি পুকুরে ঢুকে যাওয়ার সময় ইলিশের নিষিক্ত ডিম ঢুকতে পারে। পুকুরটির পানিতে লবণাক্ততার পরিমাণ প্রতি লিটার পানিতে ৩ পিপিএম। সমুদ্রের পানির লবণাক্ততা প্রায় ৩৫ হাজার পিপিএম, প্রতি লিটার পানিতে ৩৫ গ্রাম লবণের সমতুল্য। তাই পুকুরে লবণ পানির গভীরতা বাড়ানোর পাশাপাশি অক্সিজেনের পরিমাণ বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জাটকা ইলিশ বড় হতে পারে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park