1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাণ গেলো এনজিও কর্মকর্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এনজিও সংস্থা ‘ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

এ ঘটনায় কারচালক আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় গেলে সুনামগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত হন তার কারচালক।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধর করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির।

সিলেট আলাপ/ নওশীন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park