1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি সিলেটে

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর সিলেটে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরবাসীর জন্য ছিল অস্বস্তির। সকাল আকাশ মেঘলা হয়ে কমতে শুরু করে তাপমাত্রা। এরপর নামে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, তবু এতে কিছুটা স্বস্তি এসেছে নাগরিক জীবনে।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর মদিনা মাকের্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় ও শহরতলীর কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হয়।

আগামী ২৪ ঘণ্টায় সিলেটের বিভন্ন স্থানে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সিলেট আলাপ/ নওশীন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park