1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে অনুপ্রেরণা নিউজিল্যান্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাকিব আল হাসান, তামিম ইকবাল খেলবেন না তা আগেই নিশ্চিত ছিল। তবে ভরসা ছিল টেস্ট দলে আছেন দেশের সেরা ব্যাটার মুশফিকুর রহীম। কিন্তু তিনিও শেষ পর্যন্ত ছিটকে গেছেন দল থেকে। নয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে শ্রীঙ্কার বিপক্ষে লড়াই করতে হবে তরুণ্য নির্ভর দল নিয়ে। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে কোনও জয় নেই। তবে এবার আশা দেখাচ্ছে গেল বছর সবশেষ দুই টেস্ট সিরিজ জয় ও একটি ড্র করার সাফল্য। আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারানোর পর জয় তুলে নেয় নিউজিল্যান্ডের বিপক্ষেও। কিউইদের বিপক্ষে গেল বছর সেই স্মরণীয় টেস্ট ম্যাচে দলে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহীম। ফর্মে থাকা দলে এই সেরা ব্যাটারকে নিয়ে তাই  আক্ষেপ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কন্ঠে। তবে দলের তারুণ্যেও আস্থা রাখছেন কোচ।

তিনি বলেন, ‘মুশির (মুশফিক) অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় (তাওহিদ) দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু (শাহাদাত) এবং সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুহাতে লুফে নেয়।’ সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় আসে সিলেটে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। এবার তার কাঁধে দেশের ক্রিকেটের তিন ফরম্যাটের নেতৃত্বে ভার। প্রথম মিশনে লঙ্কানদের বিপক্ষে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২-১এ সিরিজ হেরে যায় দল। কিন্তু দারুণ লড়াই করার যে মানসকিতা তা কুড়িয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের দারুণ প্রশংসা। চট্টগ্রামে ওয়ানডেতে ২-১এ সিরিজ জেতে বাংলাদেশ। এবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার অধিনায়কের সামানে অনুপ্রেরণা নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জয়। কিউইদের বিপক্ষে ১৫০ রানে জয় তুলে নিয়েছিল শান্তরা। জয়ের ম্যাচে অধিনায়ক নিজেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। এবার দায়িত্ব তার ওপর আরো বেশি। দলকে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। আবার তরুণদের কাছ থেকেও বের করে আনতে হবে সেরা পারফরম্যান্স।

সিলেট টেস্টে বাংলাদেশ দলে নতুন মুখ নাহিদ রানা, এছাড়াও ফিরেছেন তরুণ পেসার মুশফিক হাসান। আর মুশফিকুর রহীমের পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। এদের কারোই এখন পর্যন্ত টেস্ট অভিষেক হয়নি। আজ এই তিনজনের মধ্য থেকে দু’জনের মাথায় উঠতে পারে অভিষেক ক্যাপ। প্রথম ম্যাচের আগের দিন হেড কোচের কথায় মিলল এমনই ইঙ্গিত। ২১ বছর বয়সী  পেসার নাহিদ রানা বাংলাদেশ স্কোয়াডের নতুন মুখ। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু তার। এখনা পর্যন্ত রানা ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন। দলে আরেক তরুণ পেসার মুশফিক । প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি, যেখানে তার উইকেট সংখ্যা ৫৫। এক ইনিংসে ৮ উইকেট শিকারের কীর্তিও আছে তার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি, পরে বাদ পড়ে যান। এবার অবশ্য ফিরেছেন বড় আশা নিয়ে। আর হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার ব্যাটিংয়ের সেরাটা দিয়ে প্রমাণ করেছে। তাই টেস্টে মুশফিকের অভাব পূরণে তাকে একাদশে দেখা যেতেও পারে। তবে নতুন দু’জনের অভিষেকটা সিরিজের প্রথম ম্যাচে প্রায় নিশ্চিত।  পেসার কতজন খেলবে? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত ২ বা ৩ জন পেসার থাকবে।  দুইজন বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা (নাহিদ-মুশফিক)। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যেকোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’ অন্যদিকে প্রথম ম্যাচের আগে নিজেদের অবস্থান পরিষ্কার করে হাথুরুসিংহে বলেন, ‘দলে নতুন অনেক খেলোয়াড় আছে, তারা দলে অনেক এনার্জি নিয়ে আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা ঘরের মাঠে একটা সিরিজ খেলেছি। দেশে যদি বেশিরভাগ ম্যাচই জিততে পারি তাহলে শেষদিকের লড়াইয়ে টিকে থাকার সুযোগ পাব। সামনের কিছু ম্যাচ অনেক চ্যালেঞ্জিং, বড় দলের বিপক্ষে। শ্রীলঙ্কাও অনেক ভালো দল, অভিজ্ঞ দল। এই সিরিজও বড় চ্যালেঞ্জ, তবে আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park