
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুরে অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৩শে মার্চ। উপজেলার আশারকান্দিতে অধ্যাপক আবু খালেদ চৌধুরীর বাড়িতে বাদ আসর পরিবারের পক্ষ থেকে ইফতার পূর্ব এক দোয়ার মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উনার সকল শুভাকাঙ্ক্ষী ও আত্বীয় স্বজন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
জানাযায়, অধ্যাপক আবু খালেদ চৌধুরী ২৩শে মার্চ ১৯৪৩ইংরেজী সনে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার আশারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সনের ২৩শে মার্চ ৬০বৎসর বয়সে পরলোকগমণ করেন। ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হলে তিনি সর্বপ্রথম জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৫ ও ১৯৯০ সালে দুই মেয়াদে জগন্নাথপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আবু খালেদ চৌধুরী একাধারে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, লেখক, গবেষক। আইন ব্যবসা ও সাংবাদিকতার সাথে ছিলেন সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪-৬৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবং ১৯৬৬ সালে ঢা.বি থেকে আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমীর কলেজ, ঢাকা কলেজ ও সিলেট এম.সি কলেজে তিনি অধ্যাপনা করেন। খ্যাতিমান, বিরল ব্যক্তিত্ব, দেশ জাতির বৃহৎ খেদমতে নিজেকে নিবেদনের প্রয়াসে জাতীয় পার্টীর লাঙ্গল প্রতিক নিয়ে সুনামগঞ্জ-২ আসন থেকে ২০০১ এর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।
অধ্যাপক আবু খালেদ চৌধুরী রচিত গবেষণাধর্মী বইয়ের মধ্যে- ইতিহাসের আলোকে হযরত শাহ্জালাল (রহঃ) (গবেষণা ১৯৯৩সালে), উপজেলা সংবাদ (গবেষণা ১৯৯৬ সালে), বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রকাশিত হয়।