1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকার ভালো নাই বলে মাঝে-মধ্যে আবোল-তাবোল বলছে: গয়েশ্বর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সরকার ভালো নেই বলে ‘আবোল-তাবোল কথা’ বলছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার বিকেলে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

গয়েস্বর বলেন, আমরা কেমন আছি সবাই জানি। যারা ক্ষমতায় আছে তারা জানে তারা ভালো নাই। ভালো নাই বলে মাঝে-মধ্যে আবোল-তাবোল কথা বলে।

সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওরা লক্ষ-কোটি টাকা বিদেশে জমা করছে। সব জমা করছে ভবিষ্যতের জন্য। আল্লাহ তাদের তওফিক দিক সম্পদ জমা-ই যেন থাকে। সময়মত যেন আমরা, লুণ্ঠিত-জমা করা ওইসব সম্পদ উদ্ধার করতে পারি। তারা ইফতার করে খরচ বাড়াতে চায় না। কারণ তাদের ইফতারের প্রয়োজন হয় না।

১/১১ ঘটনাবলী এবং খোন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকার কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ওই সময়ের অনেক কথা, অনেক সত্য আছে যা বলার সময় এখন নয়। আমি বলব লিখে রাখেন। আমার মনে হয় এই মুহূর্তে সকল সত্য কথা বলার সময় আসেনি, সেই পরিবেশ তৈরি হয়নি। কারণ আমরা এখন লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখন ভালো-মন্দ খোঁজার থেকে লড়াইয়ের মাঠে সাহাদাৎ বরণ করা বড় কথা। যেমন ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিশীলরা সকলে এক হলে জয়লাভ করা যায় এবং তেমনি কমিটমেন্ট যাদের নাই তাদের দিয়ে দীর্ঘ সংগ্রামে লড়াই করে জয়ী হওয়া যায় না।

খোন্দকার দেলোয়ার হোসেনের মতো সাহসী নেতৃত্বের প্রশংসা করে তার আদর্শ অনুসরণের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্‌টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও প্রয়াত খোন্দকার দেলোয়ারের জ্যেষ্ঠ ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু বক্তব্য রাখেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park