1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও শেষ। এবার সামনে টেস্ট লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ (সোমবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ ২১ বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা লিটন দাসও ফিরেছেন স্কোয়াডে।

নাহিদ রানার টেস্ট দলে অন্তর্ভূক্তি চমক হলেও একেবারে অপ্রত্যাশিত ছিল না। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটারের আশপাশের গতিতে বল করে নজর কেড়েছেন এই পেসার।

২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে নাহিদ রানা নিয়েছে ৬৩ উইকেট। এছাড়া আরেক প্রতিভাবান পেসার মুশফিক হাসানও আছেন টেস্ট দলে।

প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক আবদুর রাজ্জাক বলেছেন, ‘প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা। ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে, এমন দল আমরা করতে পেরেছি।’

নতুন মুখ নাহিদ রানাকে নিয়ে রাজ্জাক বলেছেন, ‘রানা সম্ভাবনাময়। সে এই মুহূর্তে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে দ্রুতগতির বোলার এবং উইকেট থেকে তীক্ষ্ণ বাউন্সও আদায় করতে পারে। যদিও কেবল শুরু করল সে, তবে তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো। স্কোয়াডে মুশফিক হাসান নামে আরেকজন তরুণ পেসার আছে। এসব তরুণ পেসারদের জন্য অভিজ্ঞ হয়ে ওঠার এটাই সবচেয়ে ভালো সময়। কারণ চোটের কারণে এবাদত বাইরে এবং তাসকিনও এ মুহূর্তে টেস্ট খেলছে না।’

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park