1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খালেদা জিয়াকে বিদেশে নিতে ফে র আবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। বুধবার (৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পৌঁছে দেন বলে জানা গেছে।

ওই আবেদনে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা। এছাড়া স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করা হয়।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার (১৩ মার্চ) রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। একদিন পর বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় আসেন।

সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park