1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নবীগঞ্জে সি.এন.জি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আ হ ত ৭

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি (অটোরিকশা) ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদেরমধ্যে ৪ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

রোববার বিকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন (৪২), জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০), পলি রানী দাশ (৩০), অন্না রানী দাশ (৪), রাজু দাশ (০৯), সজলা রানী দাশ (৫৫), শফির উদ্দিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – কাজিরবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা মাধবপুর নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে শিশুসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে সিলেট প্রেরণ করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপভ্যান ও সিএনজি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park