সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি (অটোরিকশা) ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদেরমধ্যে ৪ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
রোববার বিকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন (৪২), জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০), পলি রানী দাশ (৩০), অন্না রানী দাশ (৪), রাজু দাশ (০৯), সজলা রানী দাশ (৫৫), শফির উদ্দিন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় - কাজিরবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা মাধবপুর নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে শিশুসহ ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে সিলেট প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপভ্যান ও সিএনজি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066