1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রেলের ভা ড়া কোনোভাবেই বাড়বে না: রেলমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঈদের আগে আগামী পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

রবিবার (১৭ মার্চ) দুপুরে রেলমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের আগে কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।

মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জিল্লুল হাকিম বলেন, তিনি (সরদার শাহাদাত আলী) কি সিদ্ধান্ত দেওয়ার মালিক না কি? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না। কখনও বাড়ার প্রয়োজন হলে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করবো। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park