1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের জন্য ১০ নির্দেশনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সুনামগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তায় ১০ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ প্রশাসন।

হাওরের পরিবেশ রক্ষা, নৌ দুর্ঘটনা এড়ানো, গণউপদ্রব রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা এই নির্দেশনা দিয়েছি। আশা করছি নৌযান চালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলে নিজেদের নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতি সুন্দর্য মন্ডিত টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে ঠিক রাখবেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।’

নির্দেশনা গুলো হলো-

১. কোন নৌযানে ধারন ক্ষমতার অতিরিক্ত পর্যটক বা যাত্রী পরিবহন করা যাবে না।

২. নৌযান চলাচলের সময় কিংবা পানিতে নামার সময় প্রত্যেক পর্যটক এবং নৌচালক আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট পরিধান করবেন।

৩. বিরূপ আবহাওয়া থাকলে নদীতে কিংবা হাওরে ভ্রমণ করা যাবে না।

৪. প্রতিটি নৌযানকে হাওর বাননদীতে যাত্রা শুরুর অন্তত ৬ ঘণ্টা পূর্বে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল নম্বর-০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।

৫. পর্যটকগণকে ও নৌচালকগণকে নৌযানে এবং স্থলভাগে চলাচলের সময় মাঙ্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৬. প্রতিটি নৌযানে এবং নৌঘাটে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ডাস্টবিন এর ব্যবস্থা রাখতে হবে। নৌযান মালিক সমিতি এবং নৌচালকগণ বিষয়টি নিশ্চিত করবেন।

৭. নির্ধারিত স্থান ছাড়া হাওর বা নদীর পানিতে বা স্থলভাগের কোথাও কোন ধরনের ময়লা আবর্জনা ফেলা যাবে না।

৮. পর্যটকবাহী নৌযান যেকোন স্থলভাগের কাছাকাছি অবস্থানকালে উচ্চশব্দে কোন ধরনের মাইক বা লাউড স্পীকার বাজাতে পারবে না।

৯. প্রতিটি নৌযান, পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধাদি নিশ্চিত করবে। পর্যটকগণকে তাদের সার্বক্ষণিক নিজস্ব দায়িত্বে সংরক্ষণ করতে হবে।

১০. নোঙরের স্থানে দুষ্কৃতিকারীরা থাকতে পারে। তাদের থেকে পর্যটকগণকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।

সিলেট আলাপ/ আবির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park