1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে আসামীর পরিবারের সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার বিকেল ৫টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা (৩০), আনোয়ার মিয়া (৩৩), এ এস আই তপন দেব (৩৫) ও কনস্টেবল আফরোজ মিয়া (২৭)।

জানা যায়, গত ৪ মার্চ উপজেলার কাদিপুর ইউনিয়নে একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটায় হোসেনপুর এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে চিহ্নিত বখাটে আজাদ মিয়া (৪২)। ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার পরদিন থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শেষ করে ঘটনার সত্যতা পেয়ে গত ১২ মার্চ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। ১৩ মার্চ বুধবার বিকেলে আসামী আজাদ মিয়াকে আটক করতে তার বাড়িতে অভিযান চালান কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা, আনোয়ার মিয়া, এ এস আই তপন দেব ও কনস্টেবল আফরোজ মিয়া।

এসময় আসামী আজাদকে আটকের চেষ্টাকালে আসামীর পরিবারের লোকজন পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়ায় এবং ধস্তাধস্তি শুরু করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আসামী আজাদ মিয়া পালিয়ে যায়।

হামলায় ৪ পুলিশসদস্য ছাড়াও মামলার বাদী কয়েছ মিয়া (২৯), তাঁর মাতা ওমরুন নেছা (৬০), ভাই নাবিল (২১) হামলায় আহত হন। পরে কুলাউড়া থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, আহত ৪ পুলিশ সদস্যসহ ৭জন আঘাতপ্রাপ্ত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার সাথে জড়িত ৬জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park